প্রতিদিন বিডি — আপনার প্রতিদিনের সংবাদNews & Health
সর্বশেষ প্রতিদিন বিডিতে সর্বশেষ সংবাদ, স্বাস্থ্য, জীবনযাপন ও প্রয়োজনীয় তথ্য
Advertisement

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

T20 serice bangladesh

 

প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচও কোনও প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল।

 ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের কাছে ৫ উইকেটের হারে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তারা হোয়াইটওয়াশ হয়েছে। 


ওয়ার্নার পার্কে শুরুতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানায় স্বাগতিক দল। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় এদিন ৮ উইকেটে মাত্র ১০৪ রানই তুলতে পেরেছে। দলের সর্বোচ্চ ইনিংস খেলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৪৩ বলে করেছেন ৩৩। 

ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশের হয়ে মাত্র তিন ব্যাটার ডাবল ফিগারে পৌঁছাতে পেরেছেন। উইকেটকিপার ব্যাটার ও ওপেনার দিলারা আক্তার ১৬ বলে করেছেন ২১, মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ১৩ বলে ১২ রান। তাছাড়া তাজ নেহারের ব্যাট থেকে আসে ১০ বলে দশ রান। 


বল হাতে ক্যারিবিয়ানদের হয়ে আলো ছড়ান জেনিলিয়া গ্লাসগো। ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন তিনি। ম্যাচসেরাও তিনি। সিরিজ সেরা ঝড়ো ব্যাট করা ডিয়ান্ড্রা ডটিন।  


এত মামুলি লক্ষ্যের পর অবশ্য বোলাররা দারুণ শুরু এনে দিয়েছিলেন বাংলাদেশকে। দ্বিতীয় ওভারেই ৭ রানে ওপেনার নেরিসা ক্রাফটনকে তুলে নেন অফস্পিনার সুলতানা খাতুন। 

লো স্কোরিং ম্যাচে ১২তম ওভারের মধ্যে ক্যারিবিয়ান ব্যাটিং লাইন আপের অর্ধেক ব্যাটারকেই তুলে নিতে পেরেছিল বাংলাদেশ। ১১.২ ওভারে ৫ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল ৬১! সেখান থেকে দলটাকে জয়ের বন্দরে নিয়ে গেছে ষষ্ঠ উইকেটের অবিচ্ছিন্ন জুটি। 

শাবিকা গাজনাবি ও জেইদা জেমস মিলে ৪৪ রান যোগ করেছেন। গাজনাবি ২৭ বলে ২৫ রানে অপরাজিত থেকেছেন। জেইদা ১৪ বলে অপরাজিত থাকেন ২২ রানে। তাদের ব্যাটে ভর করে ওয়েস্ট ইন্ডিজ ৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করেছেন। 


বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ও লেগ স্পিনার ফাহিমা খাতুন দুটি করে উইকেট নিয়েছেন।




আরো পড়ুন
এআই-এর সাহায্যে ফ্রিতে সহজেই ভিডিও তৈরি করুন
আধুনিক প্রযুক্তির বিপ্লব ও ভবিষ্যৎ সম্ভাবনা - কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)
প্রতিদিন একটি লবঙ্গ চিবিয়ে খেলে যেসব উপকার পাবেন

Comments

Search This Blog

Featured Post

ডার্ক ওয়েব (Dark Web) কী? কীভাবে কাজ করে, কেন এটি বিতর্কিত এবং এর অজানা সত্য

  ডার্ক ওয়েব কী, কীভাবে কাজ করে, ডিপ ওয়েব ও সারফেস ওয়েবের পার্থক্য, এর বৈধ ব্যবহার, ঝুঁকি ও প্রচলিত ভুল ধারণা সম্পর্কে বিস্তারিত: ডার্ক ওয়েব ইন্টারনেটের একটি বিশেষ অংশ ইন্টারনেট আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন আমরা গুগলে তথ্য খুঁজি, ইউটিউবে ভিডিও দেখি, ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি এবং অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে কেনাকাটাও করি। কিন্তু আপনি কি জানেন, আমরা প্রতিদিন যে ইন্টারনেট ব্যবহার করি, সেটি পুরো ইন্টারনেটের মাত্র একটি ছোট অংশ? প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষ যে অংশটি ব্যবহার করে সেটিকে Surface Web বলা হয়। এর বাইরে আরও বিশাল একটি অংশ রয়েছে, যা সাধারণ সার্চ ইঞ্জিনে দেখা যায় না। এই অংশেরই একটি ছোট কিন্তু বহুল আলোচিত অংশ হলো ডার্ক ওয়েব (Dark Web) । ডার্ক ওয়েবকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। অনেকেই মনে করেন এটি শুধুই অপরাধীদের জগৎ, আবার কেউ মনে করেন এটি এমন একটি প্রযুক্তি যা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তবতা হলো—এই দুই ধারণারই কিছুটা সত্যতা রয়েছে। এই নিবন্ধে আমরা জানব: * ডার্ক ওয়েব কী? * এ...
Advertisement