প্রতিদিন বিডি — আপনার প্রতিদিনের সংবাদNews & Health
সর্বশেষ প্রতিদিন বিডিতে সর্বশেষ সংবাদ, স্বাস্থ্য, জীবনযাপন ও প্রয়োজনীয় তথ্য
Advertisement

‘মুখপাত্র’ খুঁজছে আওয়ামী লীগ




 আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর দেশত্যাগ করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। দলটির শীর্ষ নেতাদের অধিকাংশই এখন দেশান্তরী। আর যারা দেশে আছেন; তাদের অনেকেই কারান্তরীণ, আবার অনেকেই বাইরে থাকলেও প্রকাশ্যে আসতে চাইছেন না। পরিস্থিতি বিবেচনায় ৫ আগস্টের পর থেকে একরকম অনলাইনেই কার্যক্রম চালিয়ে আসছে দলটি। মাঝে মাঝে দলীয় প্রধান শেখ হাসিনার অডিও বার্তাও সামনে আসছে। কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, জাতীয়-আন্তর্জাতিক গণমাধ্যমে বার্তা পাঠানোর জন্য দলটির একজন মুখপাত্র এখন জরুরি। আর সে কারণেই বিতর্কিত নন, কিন্তু জনসম্পৃক্ততা আছে—এমন একজনকে খুঁজছেন শেখ হাসিনা।


ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস, নিরাপদ বসবাসসহ সব সুযোগ-সুবিধাই দিয়েছে।‌ প্রতিবেশী দেশটিতে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীও অবস্থান করছেন। কিন্তু এখন পর্যন্ত বোন শেখ রেহানা ছাড়া দ্বিতীয় কেউ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দেখা পাননি। শি‌গগিরই অন্য কারও শেখ হা‌সিনার দেখা হওয়ার সম্ভাবনাও নেই বলে মনে করেন এই রাজনীতিক।

 ‘শেখ হাসিনাকে ছাড়া অন্য কাউকে এই মুহূর্তে দলের নেতৃত্ব বা কর্তৃত্বে মেনে নেবেন না নেতাকর্মীরা। সেই বাস্তবতা থে‌কেই আপাতত একজন মুখপাত্র খুঁজছেন দলীয় প্রধান। মূলত শেখ হাসিনার বার্তাই মুখপাত্রের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে অবস্থান করছেন, বিতর্কিত নন, আবার দলীয় নেতাকর্মী‌দের সঙ্গে সম্পৃক্ততাও আছে; এমন কাউকে বি‌বেচনা করা হতে পারে।’

Comments

Search This Blog

Featured Post

ডার্ক ওয়েব (Dark Web) কী? কীভাবে কাজ করে, কেন এটি বিতর্কিত এবং এর অজানা সত্য

  ডার্ক ওয়েব কী, কীভাবে কাজ করে, ডিপ ওয়েব ও সারফেস ওয়েবের পার্থক্য, এর বৈধ ব্যবহার, ঝুঁকি ও প্রচলিত ভুল ধারণা সম্পর্কে বিস্তারিত: ডার্ক ওয়েব ইন্টারনেটের একটি বিশেষ অংশ ইন্টারনেট আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন আমরা গুগলে তথ্য খুঁজি, ইউটিউবে ভিডিও দেখি, ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি এবং অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে কেনাকাটাও করি। কিন্তু আপনি কি জানেন, আমরা প্রতিদিন যে ইন্টারনেট ব্যবহার করি, সেটি পুরো ইন্টারনেটের মাত্র একটি ছোট অংশ? প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষ যে অংশটি ব্যবহার করে সেটিকে Surface Web বলা হয়। এর বাইরে আরও বিশাল একটি অংশ রয়েছে, যা সাধারণ সার্চ ইঞ্জিনে দেখা যায় না। এই অংশেরই একটি ছোট কিন্তু বহুল আলোচিত অংশ হলো ডার্ক ওয়েব (Dark Web) । ডার্ক ওয়েবকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। অনেকেই মনে করেন এটি শুধুই অপরাধীদের জগৎ, আবার কেউ মনে করেন এটি এমন একটি প্রযুক্তি যা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তবতা হলো—এই দুই ধারণারই কিছুটা সত্যতা রয়েছে। এই নিবন্ধে আমরা জানব: * ডার্ক ওয়েব কী? * এ...
Advertisement