প্রতিদিন বিডি — আপনার প্রতিদিনের সংবাদNews & Health
সর্বশেষ প্রতিদিন বিডিতে সর্বশেষ সংবাদ, স্বাস্থ্য, জীবনযাপন ও প্রয়োজনীয় তথ্য
Advertisement

মঞ্চে লুটিয়ে পড়েন সাবিনা ইয়াসমিন



 বিনোদন জগতের সংগীতের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন দীর্ঘদিন পর গানে ফিরেছেন। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকব’ অনুষ্ঠানে তিনি গান পরিবেশন করেন। এ সময় গান গাইতে গাইতেই মঞ্চে লুটিয়ে পড়লেন এ সংগীতশিল্পী। তিনি অসুস্থ হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন আরেক সংগীতশিল্পী দিঠি আনোয়ার। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, দীর্ঘ প্রায় এক বছর পর মঞ্চে উঠেছিলেন তিনি। একই মঞ্চে শনিবারও তার গান পরিবেশন করার কথা ছিল।


দিঠি আনোয়ার গণমাধ্যমকে বলেন, সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন। তবে তিনি শঙ্কামুক্ত। অনেক দিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়।  দু-একদিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন বলে জানান দিঠি আনোয়ার।


এদিকে মা সাবিনা ইয়াসমিনের অসুস্থতার জানিয়ে মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন বলেন, মায়ের সঙ্গে তার কথা হয়েছে। এখন মা ভালো আছে। কয়েক দিন হাসপাতালে থেকে চিকিৎসা শেষে বাসায় নেওয়া হবে।


উল্লেখ্য, এর আগে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন। এরপর আর তাকে মঞ্চের গান পরিবেশনায় পাওয়া যায়নি। এ সময় তিনি চিকিৎসাধীন ছিলেন।

Comments

Search This Blog

Featured Post

ডার্ক ওয়েব (Dark Web) কী? কীভাবে কাজ করে, কেন এটি বিতর্কিত এবং এর অজানা সত্য

  ডার্ক ওয়েব কী, কীভাবে কাজ করে, ডিপ ওয়েব ও সারফেস ওয়েবের পার্থক্য, এর বৈধ ব্যবহার, ঝুঁকি ও প্রচলিত ভুল ধারণা সম্পর্কে বিস্তারিত: ডার্ক ওয়েব ইন্টারনেটের একটি বিশেষ অংশ ইন্টারনেট আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন আমরা গুগলে তথ্য খুঁজি, ইউটিউবে ভিডিও দেখি, ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি এবং অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে কেনাকাটাও করি। কিন্তু আপনি কি জানেন, আমরা প্রতিদিন যে ইন্টারনেট ব্যবহার করি, সেটি পুরো ইন্টারনেটের মাত্র একটি ছোট অংশ? প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষ যে অংশটি ব্যবহার করে সেটিকে Surface Web বলা হয়। এর বাইরে আরও বিশাল একটি অংশ রয়েছে, যা সাধারণ সার্চ ইঞ্জিনে দেখা যায় না। এই অংশেরই একটি ছোট কিন্তু বহুল আলোচিত অংশ হলো ডার্ক ওয়েব (Dark Web) । ডার্ক ওয়েবকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। অনেকেই মনে করেন এটি শুধুই অপরাধীদের জগৎ, আবার কেউ মনে করেন এটি এমন একটি প্রযুক্তি যা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তবতা হলো—এই দুই ধারণারই কিছুটা সত্যতা রয়েছে। এই নিবন্ধে আমরা জানব: * ডার্ক ওয়েব কী? * এ...
Advertisement