প্রতিদিন বিডি — আপনার প্রতিদিনের সংবাদNews & Health
সর্বশেষ প্রতিদিন বিডিতে সর্বশেষ সংবাদ, স্বাস্থ্য, জীবনযাপন ও প্রয়োজনীয় তথ্য
Advertisement

সাংবাদিক হাকিম হত্যার আট বছর: বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

সাংবাদিক হাকিম হত্যার আট বছর


 সাংবাদিক হাকিম হত্যার আট বছর: বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা


সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আবদুল হাকিম (শিমুল) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। তাঁর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ১০টায় শাহজাদপুর প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।


দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলার তৎকালীন প্রতিনিধি আবদুল হাকিম হত্যার বিচার দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর।


মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাবেক সভাপতি বিমল কুণ্ডু, নিহত সাংবাদিকের স্ত্রী নুরুন্নাহার, সাংবাদিক আবুল কাশেম, জহুরুল ইসলাম, জাকারিয়া মাহমুদ ও মির্জা হুমায়ুন প্রমুখ।


বক্তারা অবিলম্বে সাংবাদিক হাকিম হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান।

Comments

Search This Blog

Featured Post

ডার্ক ওয়েব (Dark Web) কী? কীভাবে কাজ করে, কেন এটি বিতর্কিত এবং এর অজানা সত্য

  ডার্ক ওয়েব কী, কীভাবে কাজ করে, ডিপ ওয়েব ও সারফেস ওয়েবের পার্থক্য, এর বৈধ ব্যবহার, ঝুঁকি ও প্রচলিত ভুল ধারণা সম্পর্কে বিস্তারিত: ডার্ক ওয়েব ইন্টারনেটের একটি বিশেষ অংশ ইন্টারনেট আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন আমরা গুগলে তথ্য খুঁজি, ইউটিউবে ভিডিও দেখি, ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করি এবং অনলাইন ব্যাংকিং থেকে শুরু করে কেনাকাটাও করি। কিন্তু আপনি কি জানেন, আমরা প্রতিদিন যে ইন্টারনেট ব্যবহার করি, সেটি পুরো ইন্টারনেটের মাত্র একটি ছোট অংশ? প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, সাধারণ মানুষ যে অংশটি ব্যবহার করে সেটিকে Surface Web বলা হয়। এর বাইরে আরও বিশাল একটি অংশ রয়েছে, যা সাধারণ সার্চ ইঞ্জিনে দেখা যায় না। এই অংশেরই একটি ছোট কিন্তু বহুল আলোচিত অংশ হলো ডার্ক ওয়েব (Dark Web) । ডার্ক ওয়েবকে ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। অনেকেই মনে করেন এটি শুধুই অপরাধীদের জগৎ, আবার কেউ মনে করেন এটি এমন একটি প্রযুক্তি যা ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাস্তবতা হলো—এই দুই ধারণারই কিছুটা সত্যতা রয়েছে। এই নিবন্ধে আমরা জানব: * ডার্ক ওয়েব কী? * এ...
Advertisement