লাদেনকে হত্যা করা সেই মার্কিন কর্মকর্তা এখন গাঁজা বিক্রেতা
পোস্টটি অ디오 আকারে শুনুন
লাদেনকে হত্যা করা সেই মার্কিন কর্মকর্তা এখন গাঁজা বিক্রেতা
২০১১ সালে পাকিস্তানে এক বিশেষ অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে মার্কিন বাহিনী। ৯/১১ হামলার মাস্টারমাইন্ড হিসেবে পরিচিত লাদেনকে সেসময় গুলি করেছিলেন মার্কিন নেভি সীল বিভাগের কর্মকর্তা রবার্ট ও’নেইল। অবসরের পর তিনি এখন নিউইয়র্কে গাঁজা বিক্রির ব্যবসা শুরু করেছেন।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ‘অপারেটর কানা কো’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেছেন রবার্ট ও’নেইল, যা রাষ্ট্রীয় অনুমোদনপ্রাপ্ত গাঁজা বিক্রি করে। নিউইয়র্ক শহরের বিভিন্ন ওষুধের দোকানে তার প্রতিষ্ঠানের গাঁজা পাওয়া যাবে।
প্রতিবেদনে আরও বলা হয়, এই ব্যবসার মাধ্যমে শুধু লাভ করাই নয়, আহত সাবেক মার্কিন সেনাদের সহায়তা করাও তার লক্ষ্য। ব্যবসার মুনাফার একটি অংশ তিনি দাতব্য সংস্থায় দান করবেন, যা যুদ্ধক্ষতিগ্রস্ত প্রাক্তন সেনাদের সহায়তায় কাজ করে।
