পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপ সিদ্দিকের ৪ বছরের কারাদণ্ড।

 পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় ঘোষণা:

পূর্বাচল প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকের সাজা
ছবি : শেখ হাসিনা, টিউলিপ সিদ্দিক।


রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট দুর্নীতির পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই মামলায় দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন।


অর্থদণ্ড ও প্লট বাতিলের নির্দেশ:

রায়ে শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিককে দুই মামলায় এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এছাড়া শেখ হাসিনার বোন শেখ রেহানার দুই সন্তান রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের নামে বরাদ্দ নেওয়া প্লট বাতিলের নির্দেশ দেওয়া হয়।


রাজউক ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাজা:

এ মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সদস্য খুরশিদ আলমকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি রাজউক ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে পাঁচ বছর করে কারাদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।


শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড ও মৃত্যুদণ্ড

আরো পড়ুন

মামলার পটভূমি:

এর আগে গত ১৮ জানুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত রায়ের জন্য ২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতার পরিবর্তনের পর আওয়ামী লীগ আমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে আসে। এরই ধারাবাহিকতায় রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ২০২৫ সালের জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ছয়টি মামলা দায়ের করে।


আগের মামলার রায়:

ইতোমধ্যে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলার রায় ঘোষণা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনাকে মোট ২৬ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে, শেখ রেহানাকে সাত বছর এবং টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সকালে খালি পেটে যে ৫টি খাবার কখনো খাবেন না।

আরো পড়ুন

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.