Oct 31, 2025

সিলেটে নিজ বাসায় আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

 

আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক
আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক। 


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি আবদুর রাজ্জাকের (৫৫) রক্তাক্ত মরদেহ তাঁর নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির তৃতীয় তলার সিঁড়ি ঘরে তাঁর মরদেহ দেখতে পান।


পুলিশ জানায়, আবদুর রাজ্জাকের বুক, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়।


পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, ফজরের নামাজ শেষে আবদুর রাজ্জাক ছাদে হাঁটতে গিয়েছিলেন। পরে তাঁকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে তৃতীয় তলার সিঁড়ির পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।


খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বাসিন্দা।


সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার তদন্ত চলছে, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

মানসিক চাপ কমানোর কার্যকরী উপায়

আরো পড়ুন

Featured Post

ডার্ক ওয়েব (Dark Web) কী? কীভাবে কাজ করে, কেন এটি বিতর্কিত এবং এর অজানা সত্য

  ডার্ক ওয়েব কী, কীভাবে কাজ করে, ডিপ ওয়েব ও সারফেস ওয়েবের পার্থক্য, এর বৈধ ব্যবহার, ঝুঁকি ও প্রচলিত ভুল ধারণা সম্পর্কে বিস্তারিত: ডার্ক ...

Popular Posts