Nov 17, 2025

শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড ও মৃত্যুদণ্ড।

জুলাই গণঅভ্যুত্থয়ে মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড ও মৃত্যুদণ্ড



সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড ও মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।
শেখ হাসিনার ছবি  : সংগ্রহীত



 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ প্রথমবারের মতো কোনো সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যার মামলায় ঐতিহাসিক রায় ঘোষণা করেছে।



জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে প্রথমবারের মতো গণহত্যার অভিযোগে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। 

রায়ে প্রথম অভিযোগে তাঁকে আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।


সোমবার দুপুর আড়াইটায় ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। 

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায় ঘোষণার আগে ৪৫৩ পৃষ্ঠার পূর্ণ রায়ের ৬ ভাগের সারসংক্ষেপ পড়া হয়। দুপুর ১২টা ৩৪ মিনিটে রায় পাঠ শুরু হয়ে চলে প্রায় দুই ঘণ্টা।

বাংলাদেশে কোনো সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলার এ রায় ইতিহাসে প্রথম। রায়টি বাংলাদেশ টেলিভিশন এবং দেশের প্রায় সব বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি প্রচার করা হয়। রাজধানীর বিভিন্ন মোড়েও বড় পর্দায় বিচার কার্যক্রম দেখানো হয়।


আরো পড়ুন
শিশুদের মেধা বিকাশে অভিভাবকদের করণীয়
গরমের দিনে যেসব ফল থাকা চাই আপনার খাদ্যতালিকায়
প্রতিদিন একটি লবঙ্গ চিবিয়ে খেলে যেসব উপকার পাবেন

No comments:

Post a Comment

Featured Post

ডার্ক ওয়েব (Dark Web) কী? কীভাবে কাজ করে, কেন এটি বিতর্কিত এবং এর অজানা সত্য

  ডার্ক ওয়েব কী, কীভাবে কাজ করে, ডিপ ওয়েব ও সারফেস ওয়েবের পার্থক্য, এর বৈধ ব্যবহার, ঝুঁকি ও প্রচলিত ভুল ধারণা সম্পর্কে বিস্তারিত: ডার্ক ...

Popular Posts